1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে নিখোঁজের ১দিন পর নদীতে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে নিখোঁজের ১দিন পর নদীতে প্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নিখোঁজের একদিন পর বাড়ির পাশের নদী বাক-বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে আড়াইহাজারের কড়ই তলা গ্রামের নিহতের বাড়ির পাশের নদী থেকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে রোববার দুপুর ১২ টা থেকে নিখোঁজ ছিল শিশুটি। তথ্যটি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন।

নিহত বাক-বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর নাম তালহা বিন গোলাম কিবরিয়া (৬)। সে আড়াইহাজার উপজেলার কড়ই তলা গ্রামের ডা. গোলাম কিবরিয়ার ছেলে। এর আগে নিখোঁজের সন্ধ্যানে সোমবার সকাল থেকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালায়। পরে দুপুরে নিহতের লাশ পাওয়া যায়।

আড়াইহাজার থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানাম, নিখোঁজের সংবাদ পাবার পর থেকে পুলিশ শিশুটির জন্য তল্লাশি অব্যাহত রাখে। দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় লাশ বাড়ির পাশের নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। শিশুটি বাক-বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় ইসলামিক দৃষ্টিকোণ থেকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট