1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে চাঁদাবাজির চেষ্টায় ৪ যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে চাঁদাবাজির চেষ্টায় ৪ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে গণপরিবহনে চাঁদাবাজির চেষ্টায় গণপিটুনীর শিকার হয়েছেন ৪ যুবক। গণপিটুনীর পর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার (১২ অক্টোবর) রাতে তালতলা বৈরাবোর টেক এলাকায় এবং রবিবার (১৩ অক্টোবর) মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক যুবকদের নাম হলো মহিউদ্দিন রনি, মো. রায়হান মিয়া, সাইফুল ইসলাম ও মোক্তার হোসেন।

এব্যাপারে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আশিষ কুমার জানান, শনিবার মহিউদ্দিন রনি ও সাইফুল ইসলাম নামে দুই যুবককে পুলিশের হাতে সোপর্দ করা হয়। রবিবার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় গণপিটুনীর শিকার হয় মো. রায়হান মিয়া ও মোক্তার হোসেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, রনি, রায়হান ও মোক্তারের বিরুদ্ধে থানায় একটি করে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, বিভিন্ন ডাকাতির সাথে তাদের সংযুক্ততা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট