1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে হাইওয়ে এডি.ডিআইজি ‘মহাসড়কে বেপরোয়াভাবে চললেই কঠোর ব্যবস্থা নেব’ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

না.গঞ্জে হাইওয়ে এডি.ডিআইজি ‘মহাসড়কে বেপরোয়াভাবে চললেই কঠোর ব্যবস্থা নেব’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি ড. আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেছেন, শারদীয় দূর্গা পুজা উপলক্ষে টানা চার দিনের ছুটিতে হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা নিজ বাড়ি যাওয়ার জন্য ঢাকা ত্যাগ করেছেন, একই ভাবে আমাদের আনন্যা নাগরিক আছেন তারাও ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা ত্যাগ করার কারণে বড় একটি অংশ বাইরে গিয়াছেন কেউ পর্যটন ভ্রমনে করছে আবার কেউ বাড়িতে ছুটিতে গেছে। আজকে তাদের ছুটির শেষ দিন ছিল, আমরা মনে করছি যে আজকে ঢাকামুখী যাত্রীদের জন্য রাস্তায় বড় একটি চাপ থাকবে। আমাদের হাইওয়ে পুলিশ পক্ষ থেকে ঢাকার বাইরের যাত্রীরা নির্বিঘ্নে, স্বাচ্ছন্দে নিরাপদে ঢাকা ফিরতে পারে এর জন্য আমাদের বিশেষ নিরাপদের ব্যবস্থা নেয়া হয়েছে। মহাসড়কে সুশৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইওয়ে পুলিশ মাঠে কঠোর ভাবে কাজ করছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাঁচপুর, শিমরাইল, ভূলতা, গাউসিয়া, ভবেরচর, কাঞ্চন ব্রীজ এবং ঢাকার বাইরে সাভার টাইঙ্গইল এলেঙ্গা, সালনা, মাওনা এই রাস্তা গুলোতে কোন গাড়ি যেন যানযট সৃষ্টি করতে না পারে। সকল গাড়িগুলো যেন সুশৃংখল ভাবে ঢাকা ফিরতে আসতে পারে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমাদের হাইওয়ে পুলিশ সদস্যরা সব সময়ে সড়কে রয়েছেন। অশা করছি যাত্রীরা নির্বিঘ্নে, স্বাচ্ছন্দে, নিরাপদে ঢাকা ফিরতে পারবেন। আমাদের এই ব্যবস্থা আগামী দিন পর্যন্ত অব্যহত থাকবে। আমরা আশা করবো পরিবহন চালকরা হাইওয়ে পুলিশকে সহযোগীতা করবে এবং তারা যেন রাস্তায় বিশৃঙ্খলা না করে, লেন ভঙ্গ না করে, সড়কে যেন কোন যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করে সেদিকটা তারা দেখবে। আমরা হাইওয়ে পুলিশ তাদের সাথে সব সময়ে রয়েছি।

তিনি আরও বলেন, আমাদের হাইওয়ে পুলিশের কার্যক্রম অব্যাহত আছে। আমাদের মহাসড়কের যে পয়েন্ট গুলো আছে সেখান থেকে ১৫০টি মামলা করা হয়েছে আজকে। লেন ভঙ্গ করা, অবৈধ পার্কিং করা তাদের বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা করছি। যারা আইন অমান্য করছে তাদেরকে আমরা সতর্ক করছি, যাতে করে তারা আইন মেনে চলে। যারা আইন না মেনে বেপরোয় ভাবে চলছে তাদের বিষয়টা কঠোর ভাবে দেখছি। আমাদের সকল হাইওয়ে পুলিশের সদস্যরা কাজে ফিরেছে। তারা আন্তরিক ভাবে মাঠে ভালো কাজ করছে। আমাদের হাইওয়ে পুলিশের কাজ হলো মানুষকে নিরাপদ দেওয়া, আপরাধ নিয়ন্ত্রন করা এবং মহাসড়কে শৃঙ্খলা নিয়ন্ত্রন করা।

এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ নারায়ণঞ্জ সার্কেল জাহিদুর রহমান চৈৗধুরী, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার (ইনচার্জ) ওয়াহিদ মুর্শেদ, শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আবু নাইম ছিদ্দিক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট