1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের পূজামণ্ডপ পরিদর্শন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের পূজামণ্ডপ পরিদর্শন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৭১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ
সিদ্ধিরগঞ্জে ছাত্র ফেডারেশনের পূজামণ্ডপ পরিদর্শন
বাংলাদেশ ছাত্র ফেডারেশন সিদ্ধিরগঞ্জ অঞ্চলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন পূজামণ্ডপে পরিদর্শন করেছেন। শুক্রবার (১১ অক্টোবর) দিনব্যাপী পরিদর্শনকালে পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং যেকোনো পরিস্থিতিতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি ছাত্র নেতা সাইদুর রহমান, অর্থ সম্পাদক শাহিন মৃধা, সিদ্ধিরগঞ্জের সংগঠক তৌহিদুল ইসলাম, মো. সিয়াম, মো. জুবায়ের, মো. সোহাগ নাজমুল ইসলাম, মো. জাবের, সাদিয়া আক্তার, সুমাইয়া আক্তার, শাহরিয়ার হোসেন নিলয় প্রমুখ।

ছাত্র নেতারা সিদ্ধিরগঞ্জের শ্রী শী রাম কানাই জিউর মন্দির, হরিসভা মন্দির, শীতলা মায়ের মন্দির, লক্ষ্মীনারায়ণ দূর্গামণ্ডপ, হাজারি বাগ দুর্গামন্দির, জেলেপাড়া দুর্গামন্দির, ২নং ঢাকেশ্বরী সার্বজনীন দুর্গাপূজা মন্দির পরিদর্শন করেন তারা।

পরিদর্শনকালে সাইদুর রহমান বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমরা একত্রে বসবাস করে আসছি। আমরা মনেকরি সম্প্রীতিই আমাদের শক্তি। আমাদের সম্প্রীতি নষ্ট করে একদল স্বার্থান্বেষী তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে, ক্ষমতার প্রভাব বিস্তারের লক্ষ্যে অথবা ভূমি দখলের উদ্দেশ্যে ধর্মের নামে আমাদের মধ্যে বিভেদ তৈরি করে, অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে। আমাদের কে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সম্প্রীতি নষ্ট হলে আমরা বিভাজিত হয়ে যাবো দুর্বল হয়ে পরবো। সেই সুযোগে পরাজিত ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, তাদের চক্রান্ত বাস্তবায়ন করবে। এই পরাজিত শক্তির সকল ষড়যন্ত্র রুখে দিতে আমাদের হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে সক্রিয় থাকতে হবে। আমরা আশা রাখি বিগত বছরগুলোর মতো এবছরও হিন্দুধর্মাবলম্বীদের সর্বোচ্চ উৎসব দুর্গাপূজা ধুমধামে পালন করা হবে এবং তার জন্য আমরা ছাত্র ফেডারেশন মাঠে থাকবো।

তৌহিদুল ইসলাম বলেন, আমরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছি আগামী দুই দিন অর্থাৎ বিসর্জনের আগ পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো। আমাদের পর্যবেক্ষণ মতে পরিস্থিতি স্বাভাবিক আছে। সিদ্ধিরগঞ্জে সুন্দর ভাবে পালিত হচ্ছে এ বছরের দুর্গাপূজা। পূজা কমিটি আমাদেরকে সাদরে আমন্ত্রন জানাচ্ছে এবং প্রশাসনিক কর্মকর্তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দিচ্ছে। আমরা আশা রাখি সিদ্ধিরগঞ্জে কোনো অপ্রীতিকর ঘটনার স্বাক্ষী আমরা হবোনা।

নেতৃবৃন্দ জানান আগামী দুই দিন তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট