1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

নারায়ণগঞ্জে বিশ্ব ডিম দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে ডিম বিতরণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব ডিম দিবস-২০২৪।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. জাকির হোসেন ও
জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এবিএম জাহাঙ্গীর রতন।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
আড়াইহাজার উপজেলা প্রাণীস ম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।
পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।
র‍্যালি শেষে পথচারী, অটোচালক ও যাত্রীদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট