1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমলেও ধীরগতি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমলেও ধীরগতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ১৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের ছুটি কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহন ও যাত্রীর চাপ। এর ফলে ভোর থেকে সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্ট সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এর আগে সকাল থেকে যানজট থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের ভোগান্তির অন্ত নেই। পাশাপাশি টিকিট কাউন্টারগুলোতে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে।

দুপুর দেড়টা পর্যন্ত মহাসড়কের শিমরাইল মোড় থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট ছিল। বাকি অংশে তীব্র যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে চলাচল করে।

তবে মহাসড়কের ঢাকামুখী লেনে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে দুপুরে যানজট নিয়ন্ত্রণে এলেও যানবাহনের চাপ থাকায় যান চলাচলে ধীরগতি দেখা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, একদিকে টানা ছুটিতে মহাসড়কে যানবাহনের চাপ আরেক দিকে মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় খানাখন্দের কারণে যানবাহনগুলো যথাসময়ে এক স্থান থেকে আরেক স্থান যেতে পারছে না। এর ফলে এই যান চলাচলে ধীরগতি দেখা গেছে।

তবে বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট