1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভাগ্নিকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ভাগ্নিকে অপহরণের অভিযোগ, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এক শিশুকে অপহরণে ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (৭ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ থেকে মাহবুর আলম উরফে পারভেজ (৪৬) ও কুমিল্লা থেকে শাকিল আহমেদ রুবেল (৪৩) কে গ্রেপ্তার করা হয়। সেই সাথে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির এ তথ্য জানায় র‌্যাব।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামি মাহবুর আলম উরফে পারভেজ ও নাবালিকা ভিকটিমের মা মাহমুদা সুলতান ইলু পরস্পর দূর সম্পর্কে খালাতো ভাই-বোন এবং একই এলাকার বাসিন্দা। একই এলাকায় বসবাসের সুবাদে তাদের একে অপরে বাসায় যাতায়ত ছিল। সম্প্রতি মাহমুদা সুলতান ইলু তার স্বামীর সাথে সম্পর্কের অবনতি হওয়ায় তার দুই সন্তানকে নিয়ে তার পিতার বাড়িতে বসবাস করে আসছিল। এরই সুযোগে মাহবুর আলম উরফে পারভেজ দীর্ঘদিন যাবত মাহমুদা সুলতান ইলুর সাথে সখ্যতা গড়ে তুলে। এক পর্যায়ে মাহবুর আলম উরফে পারভেজ তাকে বিবাহের প্রস্তাব দেয়। মাহমুদা সুলতান ইলু তার দেওয়া বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে মাহবুর আলম উরফে পারভেজ ক্ষিপ্ত হয়ে মাহমুদা সুলতান ইলু ও তার সন্তানদের অপহরণসহ গুম করার হুমকি প্রদান করে।

এরই প্রেক্ষিতে ৬ অক্টোবর ভোর ৫ টার দিকে মাহবুর আলম পারভেজ তার ব্যবহৃত মোবাইল ফোন হতে নাবালিকা ভিকটিমকে ফোন করে ঘরের দরজা খুলতে বলে। নাবালিকা ভিকটিম সরল বিশ্বাসে ঘরের দরজা খুলে দিলে আসামি মাহবুর আলম পারভেজ তার সহযোগী আসামি শাকিল আহমেদ রুবেল এর সহায়তায় ভিকটিমকে মাহবুর আলম পারভেজ বাসায় নিয়ে যায়। পরবর্তীতে তার সহযোগী আসামি শাকিল আহমেদ রুবেল এর সহায়তায় কুমিল্লায় পাঠিয়ে দেয়। পরবর্তীতে মা মাহমুদা সুলতান ইলু সিদ্ধিরগঞ্জ থানায় এবং পরে র‌্যাব-১১, নারায়ণগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিদের ও উদ্ধার শিশুকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট