1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে অপহৃত এক মাদ্রাসা ছাত্রী (১২) কে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) কালাপাহাড়িয়া থেকে সাদিয়া আক্তার নামে ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় রুমা আক্তার নামে এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার কৃত রুমা আক্তার আড়াইহাজারের হাজিরটেক এলাকার সেন্টু মিয়ার মেয়ে।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি-সার্কেল) মেহেদী ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ অক্টোবর ভিক্টিমের মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় আসামি ৩জন। তারা হলেন, সেন্টু মিয়া (৪৮), তার মেয়ে রুমা আক্তার (২২) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (৪৪)। এর মধ্যে রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে অপহৃত ছাত্রীর অনুসন্ধান পাওয়া যায়। পরবর্তীতে কালাপাহাড়িয়া থেকে তাকে উদ্ধার করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট