1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছে - আমির হোসেন  - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছে – আমির হোসেন 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক রাজপথ রক্তে রঞ্জিত করা মামলা হামলার শিকার ত্যাগী নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর হাইব্রিড নেতাকর্মীদের ভিড়ে ত্যাগী নেতাকর্মীরা হারিয়ে যাচ্ছে। আমরা তারেক রহমানের নির্দেশে  ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করে তাদেরকে রাজনৈতিক ময়দানে সক্রিয় করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছি নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা সাদিপুর উত্তর পাড়া এলাকায় সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি তাতী দলের কেন্দ্রীয় সদস্য ও সাদিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন।

ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সজল মাস্টারের সভাপতিত্বে এ সময়  উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি সফর আলী, ওয়ার্ড বিএনপি’র সাবেক  সহ-সভাপতি মনির হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আল-আমিন অভি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, থানা সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক আবু সাদ, থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আরিফ, সাবেক জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমন মিয়া, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সজল আহমেদ, ছাত্রদলের ইউনিয়নের সাবেক সভাপতি শাহাদাত সিনিয়র সহ সভাপতি ইয়াসিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক জেলা সদস্য সোহেল আরমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুল করিম ও শাহ আলম, জেলা কৃষকদলের সদস্য কামরুল ইসলাম , থানা কৃষকদলের দলের যুগ্ম আহবায়ক আবু সায়েম ও নাজমুল দপ্তর সম্পাদক ,সদস্য আশরাফুল ইসলাম অপু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট