1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁওয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

সোনারগাঁওয়ে অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জামপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ শাহ পরাণ ও শাহ আলী নামে ২ ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর টহলদল। পরে পুলিশের টহলদলসহ তাদের নিয়ে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী।

সোনারগাঁও থানার ওসি এম এ বারী গণমাধ্যমকে জানান, সোমবার দিবাগত রাত ২টার দিকে সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো একদল ডাকাত। এসময় সেনাবাহিনীর একটি টহলদল সেখান দিয়ে যাচ্ছিল। এসময় ডাকাত দল দৌঁড়ে পালানোর সময় সেনাবাহিনীর সদস্যরা ডাকাত দলের ২ সদস্যকে ধরে ফেলে। পরে সেনাবাহিনীর সঙ্গে সোনারগাঁও থানার এসআই সাহাদাতের নের্তৃত্বে পুলিশের একটি টহলদল ডাকাতদের আস্তানায় অভিযান চালিয়ে রামদা, ছুরিসহ বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে।

পরে সেনা সদস্যরা অস্ত্রসহ দুই ডাকাতকে সোনারগাঁও থানায় সোপর্দ করেছে। মঙ্গলবার এসআই মো. সাহাদাত বাদি হয়ে ২ ডাকাতের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা করেন।

উল্লেখ্য, এলাকাসী জানায়, জামপুর ইউনিয়নে ভূমিদস্যু গুলজার বাহিনীর সশস্ত্র ক্যাডার নুরু ডাকাতের ছেলে শাহ পরাণ ডাকাত, শাহ আলী ডাকাত। এই বাহিনী ৫ আগস্টের পর কলতাপাড়া কাইল্ল্যারটেক এলাকার হাবিবুল্লা নামের কৃষকের দুইটি গরু বাড়ি থেকে এনে জবাই মাংস বিক্রি করে। তাদের বিরুদ্ধে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির আরো অভিযোগ রয়েছে বলেও জানায় এলাকাবাসী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট