1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

না.গঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জের আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যা মামলায় আল জুবায়ের স্বপ্নীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরার আদালত এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, রায় ঘোষণা হয়েছে। মামলায় একমাত্র আসামি ছিলেন স্বপ্নীল।

তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
এর আগে ২০২২ সালের ১ মার্চ শহরের নিতাইগঞ্জের ডাইলপট্টি এলাকায় ফ্ল্যাটে ডাকাতি করতে যান জোবায়ের।

সেখানে মা রুমা চক্রবর্তী (৪৬) ও অন্তঃসত্ত্বা মেয়ে ঋতু চক্রবর্তীকে (২২) ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে অবরুদ্ধ করে রাখেন।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে আসামিকে গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করে পুলিশ

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট