1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:।
চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজীচার হত্যা মামলায় আবারও আট দিনের রিমান্ডে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তুগীর গাজী। এ নিয়ে তার বিরুদ্ধে মোট চারবার রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বিজ্ঞাপনরোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে উঠানো হয়।এ সময় প্রত্যেক মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেনের আদালত শুনানি শেষে দুই দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিজ্ঞাপনবিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল রশীদ। মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশের মতো নারায়ণগঞ্জেও অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এসব হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার চারটি হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে দুই দিন করে চার মামলায় মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।বিজ্ঞাপনসিদ্ধিরগঞ্জ থানার দায়েরকৃত চারটি মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় গত ২০ আগস্ট হোটেল কর্মচারী মো. শাহীন ও একই দিন গার্মেন্টস কর্মী মিনারুল ইসলাম, গত ২১ আগস্ট হুসাইন এবং গত ২০ আগস্ট মো. তুহিন হত্যায় গোলাম দস্তগীর গাজী অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট