1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুমুদিনি কলোনি থেকে উচ্ছেদকৃত পরিবারের সদস্যদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

কুমুদিনি কলোনি থেকে উচ্ছেদকৃত পরিবারের সদস্যদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে নবাব সিরাজদৌলা রোড এলাকায় কুমুদিনি ওয়েলফেয়ার ট্রাস্টের কলোনি থেকে উচ্ছেদ করা শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ভূমিহীন অসহায় পরিবারের সদস্যারা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ভূমিহীন তিন শতাধিক পরিবার।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা দাবি করেন, নবাব সিরাজদৌলা রোডে কুমুদিনি ট্রাস্টের দুইটি কলোনিতে ৭০০ বিহারি শ্রমিক পরিবার দীর্ঘ দেড়শ বছর ধরে বসবাস করে আসছেন। কুমুদিনি কর্তৃপক্ষ সেখানে ক্যান্সার ইন্সটিটিউট হাসপাতাল নির্মাণের জন্য ২০২১ সালে দুইটি কলোনি থেকে এই ৭০০ পরিবারকে ছাত্রলীগের ক্যাডার বাহিনী দিয়ে জোরপূর্বক উচ্ছেদ করে দেয়।

তারা অভিযোগ করেন, উচ্ছেদের পর তাদের পুনর্বাসনের কথা থাকলেও গত তিন বছরে কুমুদিনি কর্তৃপক্ষ তা বাস্তবায়ন না করায় ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন হতদরিদ্র পরিবারগুলো। তাদের সন্তানদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। হতাশায় ডুবে আছেন অনেকে।

এ অবস্থায় ভূমিহীন এ পরিবারগুলোকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করতে সেনাবাহিনী ও অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কামনা করছেন তারা। অন্যথায় আরও বৃহৎ আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন ভূমিহীন পরিবারগুলোর সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট