1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে খালে মিলল যুবকের মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে খালে মিলল যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে খাল থেকে হাত বাঁধা ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সোনারগাঁ থানা রোডে অবস্থিত আয়েশা আমজাদ হাসপাতালের পাশের খাল থেকে মরদেহটি উদ্ধার করে বৈদ্যের বাজার নৌ পুলিশ।

বৈদ্যের বাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে মারিখালি খালে অজ্ঞাত যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয় এলাকাবাসী আমাদের খবর দেয়।

পরবর্তীতে নৌ-পুলিশের সদস্যরা গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। ওই যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এছাড়াও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট