1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্ধ ফ্রি ট্রলার পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্ধ ফ্রি ট্রলার পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্ধ ফ্রি ট্রলার পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি
বন্দর ১ নং খেয়াঘাটে ফ্রি ট্রলার চালুর দাবিতে ছাত্র সমাবেশ শেষে বিআইডাব্লিউটিএ’র কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ছাত্র সমাবেশ শেষে স্মারকলিপি দেয় তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মুন্নী সরদারের নেতৃত্বে ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কবি ও লেখক রইস মুকুল, কমিউনিস্ট পার্টি বন্দর শাখার নেতা শরীফ হোসেন, আবু রায়হান হিমু, তনিমা শারমীন, শরীফুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে বন্দর হতে কয়েক লক্ষ লোক প্রতিদিন পারাপার হয়। এই দুর্মুল্যের বাজারে জনগনের জীবন ও জীবিকার কথা চিন্তা করে বন্দর ১ নং খেয়াঘাটসহ বিভিন্ন ঘাটে ফ্রি ট্রলার সার্ভিস পুনরায় চালু করতে হবে। ঘাট এরিয়ায় পর্যাপ্ত বিশুদ্ধ খাবার পানি, যাত্রী ছাউনি, নারী বান্ধব জেটি ও স্বাস্থ্যসম্মত টয়লেট এর ব্যবস্থা করতে হবে। আগামীতে ইজারা কমিটির মাধ্যমে নির্দিষ্ট ফি নির্ধারন করতে হবে। নৌপথে দুর্ঘটনা এড়াতে দিনের বেলা বাল্কহেড চলাচল বন্ধ করতে হবে। যত্রতত্র চাঁদাবাজি হচ্ছে সেই চাঁদাবাজি বন্ধ করে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট