1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আজমেরী ওসমানের টর্চার সেলে র‌্যাবের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির

আজমেরী ওসমানের টর্চার সেলে র‌্যাবের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাবেক প্রয়াত এমপি নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের আস্তানায় অভিযান চালিয়েছে র‌্যাব। পাশাপাশি কুমুদিনীর পাশে শীতলক্ষ্যা নদী পাড় যেখান থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হযেছিলো সেই স্থানটিও পরিদর্শন করে র‌্যাব।

বুধবার (১৮ সেপ্টম্বর) বেলা ১১টার দিকে র‌্যাব-১১ এর একটি টিম কলেজ রোড অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশেই অবস্থিত একটি ভবনে এই অভিযান পরিচালন করে। পরে শীতলক্ষ্যা পাড় পরিদর্শনে যান তারা।

এসময় র‌্যাব কর্মকর্তাদের সাথে ত্বকী হত্যা মামলায় গ্রেফতারকৃত শিপনও উপস্থিত ছিলো। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানায় র‌্যাব।

অভিযান ও পরিদর্শন শেষে র‌্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ২০১৩ সালে ত্বকীকে হত্যা করা হয়। আমরা দীর্ঘদিন ধরে এর তদন্ত করছি। মাঝখানে এটির তদন্ত কিছুটা স্থবির থাকলেও আমরা এর পুনরায় এটার তদন্তের গতি পেয়েছি। এর প্রধান কারণ হচ্ছে আমরা র‌্যাব হেডকোয়াটার্স এর সহায়তা পাচ্ছি। আপনারা জানেন আমরা ৫ জনকে এরেস্ট করতে সক্ষম হয়েছি। এর মধ্যে একজন ১৬৪ দারায় জবানবন্দি দিয়েছেন এবং তার জবানবন্দিতে ও তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা বেশকিছু তথ্য পেয়েছি।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, আজ আমরা এসেছি ত্বকীকে যেখানে হত্যা করা হয়, যেখানে লাশ ফেলা হয়। তদন্তের স্বার্থেই প্রতিটা জায়গা আমরা পরিদর্শন করছি। আশা করছি খুব শীগ্রই এই ঘটনায় একটি সুষ্ঠ রিপোর্ট আমরা দিতে পারবো। আমাদের সাথে আটককৃত (শিপন) একজন আছে, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। সে আমাদের বিভিন্ন জায়গা দেখিয়ে দিচ্ছে। আমরা যতটুকু সংবাদ পেয়েছি সে এই ঘটনার সাথে সম্পৃক্ত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট