1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ত্বকী হত্যার স্পট ও টর্চার সেলে আসামিকে নিয়ে পরিদর্শন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ত্বকী হত্যার স্পট ও টর্চার সেলে আসামিকে নিয়ে পরিদর্শন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আলোচিত ত্বকী হত্যার ঘটনায় আসামির দেওয়া জবানবন্দির ভিত্তিতে ত্বকী হত্যায় ব্যবহৃত টর্চার সেল ও লাশ শনাক্ত হওয়া স্থান আসামি শাফায়েত হোসেন শিপনকে নিয়ে পরিদর্শন করেছে র‍্যাব-১১।

বুধবার (১৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের আল্লামা ইকবাল রোড এলাকার আজমেরী ওসমানের তৎকালীন উইনার ফ্যাশন (টর্চার সেল) এবং শহরের চারার গোপ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল (যেখানে ত্বকীর মরদেহ পাওয়া গিয়েছিল) এলাকা পরিদর্শন করেন র‍্যাব সদস্যরা।

এ সময় র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, ২০১৩ সালে ত্বকী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘদিন এই মামলার তদন্তভার র‍্যাবের হাতে রয়েছে।

আমরা তদন্ত করছি। তদন্তের শুরুতে এর অগ্রগতি ছিল।

মাঝখানে বেশ কয়েকদিন স্থবির থাকার পর মামলার তদন্ত আবারও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, র‍্যাব হেডকোয়ার্টারের সহায়তা আমরা পাচ্ছি।

তারা আমাদের ব্যাটালিয়নকে সহায়তা করছে। সম্প্রতি আমরা এ হত্যা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্য অনুযায়ী আমরা আজ এখানে এসেছি। তাকে যেখানে হত্যা করা হয় এবং যেখানে লাশ ফেলা হয়, আমরা সেইসব জায়গা তদন্তের স্বার্থে পরিদর্শন করছি। আশা করছি, আমরা খুব দ্রুত একটি তদন্ত রিপোর্ট জমা দিতে পারব।
র‌্যাবের অধিনায়ক বলেন, যাকে (আসামি) আমরা নিয়ে এসেছি তিনি আটক আছেন এবং রিমান্ডে আছেন। তিনি আমাদের তথ্য দিয়ে সহায়তা করছেন। এখন পর্যন্ত আমরা যা জেনেছি, তিনি এ ঘটনায় সম্পৃক্ত। উইনার ফ্যাশনের (কলেজ রোডে) বিল্ডিংটি এখন আর নেই। তবে সে সময়কার তথ্য রয়েছে, সে সময়কার অফিসাররা নেই। তবে আমরা স্থানীয়দের কাছ থেকে তথ্য নিচ্ছি। তার দেওয়া তথ্যের সঙ্গে স্থানীয়দের তথ্যের মিল পেয়েছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট