1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

না.গঞ্জে জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরসহ উপজেলা, থানা, ইউনিয়ন, পৌর, ওয়ার্ড ও কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে৷ সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শীঘ্রই উক্ত বিলুপ্ত করা শাখার নতুন কমিটি ঘোষণা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে, ২০২৩ সালের ২৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি নয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে নাহিদ হাসান ভূঁইয়াকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুকে সাধারণ সম্পাদক করা হয়েছিলো।

অন্যদিকে, একইদিন ঘোষণা করা হয় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের ৬ সদস্যের কমিটি। কমিটিতে সভাপতি করা হয়েছিলো রাকিবুর রহমান সাগরকে ও সাধারণ সম্পাদক করা হয় রাহিদ ইসতিয়াক সিকদারকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট