1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গণপিটুনিতে যুবক নিহত, সন্দেহভাজন আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে গণপিটুনিতে যুবক নিহত, সন্দেহভাজন আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে চোর সন্দেহে গণপিটুনি দিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহতের নাম পল্টন, দড়ি সোনাকান্দা এলাকার মৃত সাইদুলের ছেলে সে।

বন্দর থানার পুলিশ উপ পরিদর্শক শাহ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে আমরা জেনেছি, দড়ি সোনাকান্দা এলাকায় এক বসত ঘরে চুরি করার চেষ্টা করলে পাঁচ থেকে সাত জন মিলে পল্টন নামে যুবককে গণপিটুনি দেয়। এসময় ঘটনাস্থলেই সে মৃত্যুবরণ করে। তবে ঠিক কি ঘটেছিল তা এখনও আমরা সঠিকভাবে বলতে পারছি না। যুবকের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে প্রেরণ করা হয়েছে। আমরা সন্দেহভাজন এক মহিলাকে আটক করেছি। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্ত কার্যক্রম চলছে।

এব্যাপারে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক জানান, দড়ি সোনাকান্দা থেকে গণপিটুনিতে যুবক নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের বোন নুরুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করবেন। এঘটনায় লিপি নামে সন্দেহভাজন এক মহিলাকে আটক করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট