1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

না.গঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক মাস পূর্তি এবং শহীদদের স্মৃতি ধারণ করে ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘শহীদি মার্চ’ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। পরে, সেটি বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব পর্যন্ত গিয়ে আবারো শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষার্থীরা।

এর আগে, সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনে নিহতদের তালিকা এখনো তৈরি না করায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা বলেন, আমরা দাবি জানিয়েছিলাম যে নারায়ণগঞ্জে আন্দোলন করতে গিয়ে যারা আহত-নিহত হয়েছে তাদের একটি পুর্নাঙ্গ তালিকা তৈরি করুন। তবে, এক মাস অতিবাহিত হলেও এখনো কোন তালিকা তৈরি করেনি জেলা প্রশাসন। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই তালিকা প্রস্তত করুন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট