1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযান, ২ দোকানীকে জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযান, ২ দোকানীকে জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে মনিটরিং করা হয়। মনিটরিং এর পাশাপাশি দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ২ মুদী দোকানীকে জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা সেলিমুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ের প্রেক্ষপটে বাজারগুলোতে আমরা নজর রাখছি। দ্বিগুবাবুর বাজার, ফতুল্লা বাজারসহ বিভিন্ন অঞ্চলে আমার অভিযান চালাচ্ছি, সামনেও অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, আজ ফতুল্লা বাজারে তদারকি কালে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি মুদী দোকানীকে জরিমানা করা হয়। এর মধ্যে আলম ট্রেডার্স কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১ হাজার এবং মক্কা ট্রেডার্স কে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট