1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

বন্দরে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর থেকে ২৯৮ বোতল ফেনসিডিলসহ সৈয়দ মোহাম্মদ হাসান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাব-১১ এর এএসপি ও মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গভীর রাতে বন্দরের চানপুর এলাকা থেকে ধরা হয় তাকে।
আটক যুবক নোয়াখালী জেলার কবিরহাট থানার সৈয়দ জহির উদ্দিনের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানতে পেরেছে আটক ব্যক্তি একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল স্বল্প মূল্যে ক্রয় করে এনে তা ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট