1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিসিবি থেকে বাদ পড়ছে শামীম ওসমানের শ্যালক টিটু, গাজী পুত্র পাপ্পা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

বিসিবি থেকে বাদ পড়ছে শামীম ওসমানের শ্যালক টিটু, গাজী পুত্র পাপ্পা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া বইছে। বিসিবির বিভিন্ন পদে পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তাদের বদল ঘটছে।

এরই ধারাবাহিকতায় সাবেক সংসদ শামীম ওসমানের শ্যালক তানভির আহমেদ টিটু, সাবেক সংসদ গোলাম দস্তগীর গাজীর পুত্র গোলাম মর্তুজা পাপ্পাসহ বিসিবির ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভার পর ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি বোর্ড সভায় না থাকলে সদস্য পদ হারাবেন পরিচালক। এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ শেষ দুটি বোর্ড সভায় অংশ নেননি। তারা ছিলেন না পাপনের নেতৃত্বাধীন বোর্ডের শেষ সভাতেও। এজন্য তাদের পরিচালক পদ থাকছে না। তবে, অনুষ্ঠিত সেই মিটিং এ তানভির আহমেদ টিটু ও শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট