1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরিবেশ দূষন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ!

পরিবেশ দূষন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পরিবেশ দূষন রোধে নগর জীবনে ভাঙ্গারী ব্যবসায়ী, রিসাইক্লিং কোম্পানী ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে মার্কেট লিংকেজ গড়ে তোলার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ ঘটিকায় মন্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের হলরুমে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি অসিত বরণ বিশ্বাস। কর্ড এইড এর প্রকল্প ম্যানেজার মো. ফিরোজ আলমের সভাপতিত্বে এবং মো. মোস্তফা জামান এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। কর্ড এইড এর সিনিয়র এডভাইজার মো. মাহি আলম, ইউসিবিএল এর ভাইস প্রেসিডেন্ট মো. খোরশেদ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান, ঢাকা ব্যাংকের প্রতিনিধি মো. শাহরিয়ার সাজিদ, রিপ্লাস এন্টারপ্রাইজ এর প্রোপ্রাইটর মো. আল মামুন, ১৫ নং ওয়ার্ড সচিব মো. আবুল কালাম, কর্ড এইড এর
কর্মচারীবৃন্দ এবং ভাঙ্গারী ব্যবসায়ী এবং রিসাইক্লিং এর সাথে যুক্ত ব্যবসায়ীবৃন্দ।

বক্তব্যে অসিত বরণ বিশ্বাস বলেন, দিনের বেলায় দৃশ্যমান বর্জ্য শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য আমি গত এক বছর ধরে কাজ করছি। তিনি জাপানের হিরোশিমা শহরের বর্জ্য ব্যবস্থাপনার কথা উল্লেখ করে বলেন, বর্জ্য যেখানে রিসাইক্লিং করা হয় সেখানে বসে খাওয়া দাওয়া করা সম্ভব তাদের পরিবেশ ও সিস্টেম এর কারনে।

তিনি ভাঙ্গারী ব্যবসায়ীদের অতি দ্রæত একটি এসোসিয়শন বা সমিতি করা খুবই জরুরী বলে মনে করেন। এই সমিতির মাধ্যমে তাদের যে সমস্যাগুলো এখানে উঠে এসেছে যেমন নগদ টাকার সমস্যা, ব্যাংক লোনের সমস্যা মালক্রয়ের ক্ষেত্রে হয়রানি স্থানীয় মস্তানের হয়রানী, জায়গার সমস্যা, ট্রেড লাইসেন্স এর সমস্যাসহ সকল সমস্যার সমাধান করা যায়। তিনি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক খোলার ব্যাপারে মতামত ব্যক্ত করেন। তিনি রিসাইক্লিং ব্যবসায়ী বাবলু মিয়ার কথা উল্লেখ করে বলেন তিনি মাসে ১২০ টন প্লাস্টিক রিসাইক্লিং এর জন্য ক্রয় করেন। অন্যান্য ব্যবসায়ীরাও ক্রয় করেন। তাহলে ১ সপ্তাহ যদি শহর থেকে প্লাস্টিক সংগ্রহ করা না হয় তাহলে শহরের অবস্থা কি হবে তা ভাবতেই পারেন। কাজেই প্লাস্টিক বর্জ্যরে সাপ্লাই চেইনকে শক্তিশালী করতে নাসিককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস তৃণমূল পর্যায়ে পরিবেশ দূষন রোধে এবং নগরকে বাসযোগ্য করার জন্য কর্ড এইডও ভাঙ্গারী ব্যবসায়ীদের কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে কারখানায় অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার সম্পর্কে উপস্থিত সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষন দেয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট