1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জাকির খান মুক্তি পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জাকির খান মুক্তি পরিষদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাকির খানকে মুক্তি এবং তার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাকির খান মুক্তি পরিষদ। রোববার (২৫ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়।

পরে, নেতাকর্মীরা পায়ে হেটে চাষাঢ়া হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে ডিআইটি মসজিদের সামনে দিয়ে ঘুরে দুইনং রেল গেইট এলাকায় এসে জড়ো হয়।

বিক্ষোভ মিছিলে ‘জেলের গেট ভাঙ্গবো, জাকির খানকে আনবো’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, জাকির খানের মুক্তি চাই’, একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ সহ নানান স্লোগান দেয় নেতাকর্মীরা।

এসময় জাকির খানের ভাই ও জাকির খান মুক্তি পরিষদ এর সভাপতি সলিমুল্লাহ খান সেলিম এর সভাপতিত্বে ও জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কাঞ্চন আহাম্মেদ, মো: সেন্টু, শ্রমিক নেতা মো. কাউসার, ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ, মো. শামীম, জাহাঙ্গীর আলম, আমিনুল ইসলাম প্রমুখ।

সমাবেশে সলিমুল্লাহ খান সেলিম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছেন আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। জাকির খান নারায়ণগঞ্জ মাটি ও মানুষের নেতা। তার জনপ্রিয়তা আজ নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি। একটি গোষ্ঠী ব্যাক্তি স্বার্থে মিথ্যা মামলা দিয়ে আজ জাকির খানকে বন্দি করে রেখেছে। কারণ যখন সাব্বির আলম হত্যা হয়, তখন জাকির খান বাংলাদেশেই ছিলেন না। তিনি ছিলেন থাইল্যান্ডে। আমরা অনতিবিলম্বে তার মুক্তি চাই। তিনি কারাগার থেকে নেতাকর্মিদের প্রতি একটি বার্তা দিয়েছেন। কোন রকমের চাঁদাবাজি করা যাবে না এবং করতে দেওয়া হবে না।

এসময় মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুকে ভৎসনা করেন ছাত্রদল নেতা রাকিব হাসান রাজ বলেন, টিপু আগেও নারায়ণগঞ্জ বিএনপিকে ভাগ করার জন্য বিদিশার সাথে মিটিং করছে। এই দালাল টিপু যাতে নারায়ণগঞ্জ বিএনপিকে দুর্বল করতে না পারে সেই দিকে সকলে নজর রাখবেন।

এড. আবু আল ইউসুফ খান টিপুর প্রতি ক্ষোভ প্রকাশ করে যুবদল নেতা পারভেজ বলেন, মহানগর বিএনপির সদস্য সচিব টিপু বিভিন্ন টক শোকে মিথ্যা তথ্য দিয়ে জাকির খানের রাজনৈতিক জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য একটি নীল নকশা তৈরি করেছে। বিগত দিনে যারা আওয়ামী লীগের এজেন্ট ছিলো, ওই রাইফেল ক্লাবে মামীম ওসমানের কাছে বিএনপি নেতাদের নামে মামলা দেওয়ার তালিকা পাঠাতো; তাদের মধ্যে অন্যতম একজন সদস্য ছিলেন এড. আবু আল ইউসুফ খান টিপু। আমরা মুগ্ধ ও আবু সাঈদ ভাইয়ের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে পেয়েছি। কেউ যদি বিএনপির না ভাঙ্গিয়ে কোন রকমের চাঁদাবাজি-দখলবাজি করতে চায়, আমরা বিএনপি তথা জাকির খানের অনুসারিরা তাদের রাজপথে কঠোর জবাব দিবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট