1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীরের ফাঁসির দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

রূপগঞ্জে হত্যা মামলায় গোলাম দস্তগীরের ফাঁসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকার শিক্ষার্থী রোমান মিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ইছাখালি এলাকায় কায়েতপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট সন্ধ্যায় চনপাড়া মেইন রোডের জনকল্যাণ স্কুলের সামনে নবকিশলয় হাই স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়াকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। এসয়ম উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হোসেন বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নেছার, সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহেল বেপারী, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, কায়েতপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু সাঈদ মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট