1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে, ব্যবস্থা নেয়া হবে: আজাদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেলে, ব্যবস্থা নেয়া হবে: আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আড়াইহাজারের সকল কারখানা-দোকান মালিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। কেউ যদি এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজ কর্মে বাঁধা সৃষ্টি করে, আইনশৃঙ্খলা ভন্ডুল করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে। আমাদের দলীয় কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি বিশৃঙ্খলা, লুটতারাজ, ভাঙচুর, মিল ফ্যাক্টরিতে তালা ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে আড়াইহাজার উপজেলা ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বড় মনোহরদী এলাকায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্যবিরোধী আন্দোলনে সব শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে গাজীপুরা ও আড়াইহাজার পৌরসভার এলাকায় দুর্বৃত্তদের দেওয়া তালা নিজে থেকে খুলে দেন।

যুবদল নেতা শাহদাত হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাবেক ভিপি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌরসভা বিএনপির সভাপতি মোঃ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, বিএনপি নেতা মাঈনউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আলমগীর হোসেন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট