1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বিরোদ্বে নানা অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের বিরোদ্বে নানা অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীদের প্রধান নির্বাচন কমিশনার এড. বেনজীর আহমেদের উপর নানা অভিযোগ উঠেছেরবৃহস্পতিবার (২২ আগস্ট) বার নির্বাচনের মনোনয়নপত্র ক্রয় ও জমা দেওয়ার শেষ সময় থাকলেও সকাল থেকে বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনার এড. বেনজীর আহমেদের কাছ থেকে মনোনয়ন পত্র ক্রয় ও জমা দেওয়ার কোনো সুযোগ পায়নি।
বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে বেলা ২টা ১৫ মিনিট পর্যন্ত জেলা আইনজীবী সমিতির বার ভবনের দেখা মিলেনি প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনার ও নির্বাচনের দায়িত্বে থাকা সকল সদস্যদের।
এসময় স্বতন্ত্র থেকে সভাপতি পদপ্রার্থী এড. রেজাউল করিম খান রেজা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এড. শেখ মো: গোলাম হোসেন প্রধান নির্বাচন কমিশনার এড. বেনজীর আহমেদের উপর অভিযোগ তুলে বলেন, আগে যারা আইনজীবী সমিতির নেতৃত্বে ছিল তারা একচেটিয়াভাবে সব করেছিল। যার কারণে সব আইনজীবী তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। বর্তমানে বিএনপিপন্থী আইনজীবীরাও একচেটিয়াভাবে সব করতে চাইছেন। যদি আইনজীবী সমিতিতে সুষ্ঠু গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনতে হয় তাহলে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে।
এদিকে এড. সাখাওয়াত খানকে হুঁশিয়ারি দিয়ে এড. গোলাম হোসেন বলেন, অবিলম্বে সাখাওয়াত খানকে বলবো আপনি নির্বাচনের ব্যবস্থা করেন। আপনার ভিতরে যদি সৎ সাহস থাকে তাহলে নির্বাচন দিন, দূরে থেকে কলকাঠি নাড়িয়ে গডফাদারের ভূমিকা পালন করবেন না। আমরা ফরম পাইনা এটা ভালো হবে না এটা ভালো লক্ষণ না৷ এটা গণতন্ত্র না। ছাত্র-জনতা এজন্য দেশ স্বাধীন করে নাই দ্বিতীয়বার, এটা আপনার জন্য ভালো হবে না। যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে আমি বলে দিতে চাই আমার জীবন হুমকির মুখে যেকোনো সময় আমার জীবনের ক্ষতি করতে পারে সাখাওয়াত হোসেন খান। স্বৈরাচারী কায়দায় বারটাকে ধ্বংস করতে চাচ্ছে। যারা স্বৈরাচারী ভাবে আগে আসছে তাদের খেসারত তারা দিয়েছে। আপনিতো এর মাসুল দিবেন না দিবে তো জেলা আইনজীবী সমিতি। আইনজীবী ফোরামের আইনজীবীরা। ইতিহাস আপনাকে কোনদিনও ক্ষমা করবে না, আপনি সবাইকে যেভাবে ডমিনেট করতে চাচ্ছেন এটা নারায়ণগঞ্জের আইনজীবীরা কোনভাবে মেনে নেবে না। স্বাধীন রাখেন আপনার জন্য ভালো হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট