1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসির দাবিতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
খুৃঁন, গুম ও হত্যার নির্দেশদাতা সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল করে শেখ হাসিনা ও তার বাহিনীর ফাঁসির দাবি জানিয়েছেন।

এসময়ে মহানগর যুবদলের নেতাকর্মীরা শ্লোগান দেয় ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার সাবধান ” শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর।

বুধবার (২১ আগষ্ট) বিকেল চারটায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরে এ বিক্ষোভ মিছিল বের করে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি খানপুর হাসপাতালের রোড় থেকে শুরু করে মেট্রোহলের মোড় হয়ে মিশন পাড়া মোড় দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাষাড়া চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম খুনি হাসিনা ও তার দোসর বাহিনীরা। তারা ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বর ট্রাজেডি, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারের বেশি শিশু-ছাত্র-যুবক হত্যা ও আহত করেছে। এসব ঘটনায় সরাসরি নির্দেশদাতা খুনি শেখ হাসিনা ও তার দোসর বাহিনীর বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি।

এসময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, শেখ মোহাম্মদ অপু, সাবেক সহ- সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, যুুুুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপন, সাজ্জাদ হোসেন কমল, কামরুল হাসান, অদুদ সাগর, শেখ মাগফুর ইসলাম পাপন, মিনহাজ মিঠু, মোয়াজ্জেম হোসেন আনোয়ার, সম্রাট হাসান সুজন, জুনায়েদ মোল্লা, হাবিবুর রহমান মাসুদ, তরিকুল ইসলাম, এ এইচ সৌরভ, মানিক বেপারী, মিয়া মো. শাকিল, শফিকুল ইসলাম শফিক, শাহীন শরীফ, আরিফ খান, শহিদুল ইসলাম শহিদ, শাহজালাল কালু, মোফাজ্জল হোসেন আনোয়ার, রেজাউল করিম রেজা, মো. হারুন, জহিরুল ইসলাম হারুন, আরিফ হোসেন, আঃ কাদির, সোহেল প্রধান, মাকসুদুর রহমান শাকিল, রুবেল সরদার, মো. সফিক, জাহিদ, শরীফুর রহমান, সজিব আহমেদ, নাজমুল জোয়াদ্দার, সাকিল, সুলতান, আরিফ, মাসুদ রানা, জিসান, রমজান, সাকিল, মিরাজ, রাকিবুল ইসলাম, সামিম, কাউসার আহমেদ, আবদুল হামিদ পলাশ, মো. শাহরিয়ার, আঃ হাকিম, ইব্রাহীম, শাহজালাল কালু, নিজাম উদ্দিন, আঃ রহমান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট