1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ আগষ্ট) দুপুরে গোপাল জিউর বিগ্রহ মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা ও মহানগরের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় পূজা উদযাপন পরিষদ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান।

এসময় তিনি বলেন, গত ৫ আগষ্ট বাংলাদেশে যে পরিবর্তন হয়েছে সেটা অবশম্ভাবী ছিলো। মানুষের দীর্ঘদিনের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ ঘটেছে এবং সেই বহিঃপ্রকাশের ফলে ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে সেখানে ধর্মীয় কোন মতভেদ ছিলোনা। সকল ধর্মের লোকজনই এ আন্দোলনে অংশগ্রহণ করেছে। সুতরাং এ আন্দোলনের সুফল দুষ্কৃতকারী ছাড়া সকল ধর্মের লোকেরা ভোগ করবে। ধর্মীয় কারনে এ সুফল থেকে কাউকে বঞ্চিত করা যাবেনা। ধর্ম যেটাই হোক না কেনো, সকল ধর্মেই মানুষের কল্যানের কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার যে অর্জন সেই অর্জন কোন দুষ্কৃতকারীর জন্য নষ্ট হবে সেটা এ দেশের জনগণ কখনো হতে দিবে না। যদি কেউ অপকর্ম করে এমনকি সে যদি বিএনপির কোন নেতাকর্মীও হয় আপনারা তার নাম ঠিকানা আমাদেরকে দিবেন আমরা তার বিরুদ্ধে দলীয় সহ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

সভায় পূজা উদযাপন পরিষদ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার শিখনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবির কুমার সাহা, সরোজ কুমার সাহা, হিন্দু কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি পরিতোষ সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদিপ কুমার দাস অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট