1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃ্ত্যুর ঘটনায় মামলা, আসামি শামীম ওসমানসহ ১২৩ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃ্ত্যুর ঘটনায় মামলা, আসামি শামীম ওসমানসহ ১২৩

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হীরাঝিল রোডে গুলিবিদ্ধ হয়ে মনির হোসেন নামে এক যুবকের মৃ্ত্যুর ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানকে প্রধান আসামি করে ১২৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন, শাহ নিজামসহ ১২৩ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, গত ২০ জুলাই ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনের ফ্যাক্টরির সামনের রাস্তায় মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হলে নারায়ণগঞ্জস্থ খানপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করলে গত ২১ জুলাই রাতে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অপারেশন করে গুলি বের করা হয়।

সেখানে ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট