1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

কাভার্ডভ্যান উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁয়ের মেঘনা সেতু পর্যন্ত চট্টগ্রাম মুখী লেনে প্রায় সাড়ে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত এই যানজট অব্যাহত ছিল ।

তবে ধীরে ধীরে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। যানজটে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও যাত্রীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, তীব্র যানজটের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী ও বৃদ্ধরা। সেই সঙ্গে গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এই ভোগান্তি আরও বেড়েছে।

বৃষ্টিতে ভিজেই গন্তব্যস্থলে যাওয়ার জন্য যাত্রীদের দীর্ঘক্ষণ যাবত মহাসড়কে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক যাত্রীকে পায়ে হেঁটেই গন্তব্যস্থলে যেতে দেখা গেছে।

মনির হোসেন নামের এক চাকরিজীবী বলেন, কাঁচপুরে যাওয়ার উদ্দেশ্যে শিমরাইল মোড়ে এসেছিলাম। মহাসড়কে এসে দেখি তীব্র যানজট। তাই পায়ে হেঁটেই অফিসে যাচ্ছি।

শামীম মিয়া নামের এক বাসচালক বলেন, প্রায় এক ঘণ্টা যাবৎ শিমরাইল মোড়েই অবস্থান করছি। বাস একটুও সামনে দিয়ে এগুচ্ছে না। কখন নাগাদ এই যানজট কমবে কি জানি।

এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দীন জানিয়েছেন, আজ ভোরে সোনারগাঁয়ের লাঙলবন্দ অংশে একটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ার ফলে এই যানজট সৃষ্টি হয়েছে। এখন সেই কাভার্ডভ্যান সরিয়ে ফেলা হয়েছে। আর যানজট থাকবে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট