1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাদাঁবাজী রোধে ১৬নং ওয়ার্ড বিএনপির কার্ড বিতরণ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

চাদাঁবাজী রোধে ১৬নং ওয়ার্ড বিএনপির কার্ড বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দল বা ব্যক্তি নামে চাঁদাবাজী রোধে পাড়া মহল্লায় দোকান ও প্রতিষ্ঠানে গণসংযোগ করেছে মহানগর বিএনপি ১৬নং ওয়ার্ড নেতাকর্মীরা। এসময় তাদের সাথে যোগাযোগ করার কার্ড বিতরণ করা হয়। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মনির হোসেন খান ও ১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আল আমিন প্রধানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক মনির হোসেন খান বলেছেন, তারেক রহমানের নিদের্শে পাড়া মহল্লার দোকান ও প্রতিষ্ঠানের ব্যবসায়ীদের কোন চাঁদা রোধে গণসংযোগ করা হচ্ছে। বিএনপি বা কারো নাম ভেঙ্গে কেউ যেন চাঁদা দাবি করতে না পারে, সেদিকে নজর রাখছে মহানগর বিএনপি। দলের কেউ যদি চাঁদা জড়িত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তারেক রহমানের নিদের্শনা মেনেই জেলা মহানগর ওয়ার্ড ওয়ার্ডে চাদাঁবাজ, সন্ত্রাসী কোন কার্যক্রমে নেই নেতা- কর্মীরা।

১৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি আল আমিন প্রধান বলেছেন, আওয়ামীলীগ সরকার পতনের পর ৬ আগষ্ট বিএনপি সকল স্তরের উদ্দেশ্যে বক্তব্যে রেখেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বুঝতে পেরেছেন আওয়ামীলীগের প্রেআত্মারা বিএনপি উপর দোষ চাপানো জন্য বিভিন্ন স্থানে অস্থিরতা করবে। এর পাশাপাশি দোকানী ও ব্যবসায়ীদের চাঁদা নামে হয়রানি করবে। বাংলাদেশ কারো বাবা’র দেশ না। শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, আপনার বাবা দেশ হলে ভারত থেকে ফিরত আসেন। ছাত্র-জনতা মুখোমুখি হন সাহস থাকলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট