1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক রবিনের নামে হত্যা মামলা দেওয়ায় না.গঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও ক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

সাংবাদিক রবিনের নামে হত্যা মামলা দেওয়ায় না.গঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও ক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি ও মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক বিল্লাল হোসনে রবিনের নাম সিদ্ধিরগঞ্জের মাছ ব্যবসায়ি হত্যা মামলায় জড়ানোতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব। সোমবার (১৯ আগস্ট) সন্ধায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ব্যবস্থাপক মাসুম বিল্লাহের স্বাক্ষরিত এক বার্তায় এ নিন্দা প্রকাশ করা হয়।

বার্তায় জানানো হয়, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে আজ বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের এক জরুরী সভায় চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দীপুর সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় বলা হয়, বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় জড়ানো হয়েছে। যার সুনির্দিষ্ট তথ্য প্রমান আমাদের হাতে রয়েছে। আমরা পরিস্কারভাবে বলতে চাই, যিনি উদ্দেশ্যমূলকভাবে এবং হয়রানী করার জন্য হত্যা মামলায় রবিনকে জড়িয়েছেন অবিলম্বে ওই মামলা থেকে নিজ দায়িত্বে তার নাম প্রত্যাহার করাবেন। অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।
সভায় আরও সিদ্ধান্ত হয় আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বতীর্কালীন সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা বরাবর এবং নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেয়া হবে। এবং নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নেতৃত্বে জেলার সকল গণমাধ্যমকমীর্দের নিয়ে মানববন্ধনসহ কঠোর কর্মসূচি পালন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট