1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পদ হারালেন নারায়ণগঞ্জের ১১ জনপ্রতিনিধি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ

পদ হারালেন নারায়ণগঞ্জের ১১ জনপ্রতিনিধি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, ৫ উপজেলা চেয়ারম্যান ও ৪ পৌরসভার মেয়রকে অপসারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে ১১ জনপ্রতিনিধিদের অপসারণের কথা জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অন্য ১১টি সিটি করপোরেশনের মত সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীও তার পদ হারিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান।

পদ হারিয়েছেন সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন।

নারায়ণগঞ্জের পাঁচ উপজেলা চেয়ারম্যানকেও অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন ও সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক পদে নিয়োগ দিয়েছে সরকার।

নারায়ণগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, কাঞ্চন পৌরসভার মেয়র বিএনপি নেতা আবুল বাশার বাদশা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদারকে অপসারণ করা হয়েছে। এছাড়া সোনারগাঁও পৌরসভার প্রশাসক পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিমুক্ত করা হয়েছে। এসব পৌরসভায় কারা দায়িত্ব পালন করবেন সেই বিষয়ে কোন নির্দেশনা দেয়নি সরকার।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। কেউ কেউ এলাকায় থাকলেও তারা অফিস করেননি। অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট