1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালকসহ ২ কর্মকর্তা অপসারনের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালকসহ ২ কর্মকর্তা অপসারনের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালকসহ ২ কর্মকর্তাকে অপসারনের দাবিতে মানববন্ধন করেছে ব্যবসায়ীসহ সর্বসাধারন। আদমজী ইপিজেডের সেই ২ কর্মকর্তা হলেন, নির্বাহী পরিচালক মাহবুব আহম্মেদ সিদ্দিকি ও রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক।

রবিবার (১৮ আগষ্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড গেটের বাইরে সড়কের পাশে এ কর্মসুচি পালন করা হয়।

এসময় মানববন্ধকারীরা জানান, ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার যোগসাজশে জুট এর সাথে অননুমোদিত অতিরিক্তি অবৈধ মালপত্র বের করছেন দীর্ঘদিন ধরে। গত ১৩ জুলাই ১৫ টি ট্রাকযোগে মালপত্র ইপিজেড থেকে বের করার সময় ট্রাক নং ঢাকা মেট্রো ট-১৫-৬১০৯, ঢাকা মেট্রো-ট-১৬-৫৬৯৫ এবং ঢাকা মেট্রো ট-১৬২৪৩৫ নামে ট্রাক তিনটি ইপিজেডের ব্যবসায়ীরা আটক করে।

এ ট্রাক তিনটিতে ৪৫শ, কেজি মাল থাকার কথা থাকলেও সেখানে প্রায় ৩০ টন মাল ছিল। পো কাস্টমস ও ইপিজেডের কর্মকর্তাদের অবহিত করলে তারা ট্রাক থেকে কিছু মাল রেখে দিয়ে ৫—৮—২০২৪ তারিখ ট্রাক তিনটি মালসহ ছেড়ে দেয়। আদমজী ইপিজেডের মেসার্স ডিনকুম ট্রেড ইন্টারন্যাশন্যাল থেকে ঢাকার যুবলীগ নেতা আবু হানিফ হৃদয় ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক (বর্তমানে পলাতক) ইপিজেডের ইউনেস্কো বিডি নামক প্রতিষ্ঠান থেকে অনুমোদনের চেয়ে অতিরিক্তি মালপত্র দীর্ঘদিন ধরে বের করতেন ইপিজেড এর নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মর্তার যোগসাজশে। এ ব্যাপারে ইপিজেডের বেশ কয়েকজন ব্যবসায়ী ইপিজেডের নির্বাহী পরিচালককে জানালে তিনি এ বিষয়ে গুরুত্বসহকারে দেখবেন
বলে ইতিপূর্বে আশ্বাস দিলেও পুনরায় গত ১৩—৮—২০২৪ তারিখে একই ঘটনা ঘটে। যার ফলে গতকাল রোববার দুপুরে ব্যবসায়ীসহ এলাকাবাসী দুর্নীতির অভিযোগ তুলে আওয়ামীলীগের দোসর ইপিজেডের নির্বাহী পরিচালক ও রাজস্ব কর্মকর্তার অপসারণ দাবি করেন। ২৪ ঘন্টার মধ্যে অপসারণ না করলে ইপিজেডে বিক্ষোভ মিছিল ও ঘেরাওসহ নানা কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে মানবন্ধনকারীরা জানায়।

দুর্নীতি ও অপসারণের বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক গণমাধ্যমকে বলেন, কিজন্য মানবন্ধন করেছে তা আমি অবগত নই, সবার ব্যবসা করার অধিকার আছে, আমি নতুন এসেছি, অনুমোদিত মালের বেশী বের হওয়ার কথা নয়, তাছাড়া বেপজার কেউ এই দুর্নীতির সাথে জড়িত নয় বলে তিনি দাবি করেন।

ইপিজেডের রাজস্ব কর্মকর্তা একেএম এনামুল হক এর বিরুদ্ধে দুর্নীতি ও তার অপসারণের বিষয়ে জানতে চাইলে তিনি কোন কথা বলতে রাজি হননি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট