1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশীপুরে ইকবাল কে আহবায়ক করে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের কমিটি গঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

কাশীপুরে ইকবাল কে আহবায়ক করে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের কমিটি গঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ সৈকত হাসান ইকবালকে আহ্বায়ক ও আলামিনকে সদস্যসচিব করে ফতুল্লার কাশিপুরে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ রেজি নংঃ না-০৩৩২ এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) বাদ এশা গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা পরিষদ সংসদের পেডে এ কমিটি ঘোষণা করা হয়।

স্বাক্ষর কারি গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের উপদেষ্টা গন হলেন, এম, সাইফ উল্লাহ বাদল, মো. হোসেন, বীর মুক্তিযোদ্বা নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, কবির প্রধান ও আব্দুল আউয়াল।

সৈকত হাসান ইকবাল গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ
নির্বাচনে এলাকার হভি ওয়েট প্রার্থী কে বিপুল ভোটের ব্যাবধানে পরাজিত করে উক্ত সংসদের সমাজ কল্যান সম্পাদক নির্বাচিত হয়ে গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের সাংগঠনি কাজ করে সদস্যদের মন জয় করে পরবর্তি নির্বাচনে গঠনিক সম্পাদক নিরর্বাচিত হন। পরে তিন এ সংসদের সহ-সভাপতি পদেও নির্বাচিত হয়ে দোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের উন্নয়ন মূলক কাজ করে সকলের নিকট প্রোসংসার পাত্র হয়ে তার দায়িত্ব পালন করেন।

গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদের ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি হলেন আহ্বায়ক মোঃ সৈকত হাসান ইকবাল, যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন নাসির, গোলাম মেহেদী হাসান সৈকত, সদস্য সচিব মোঃ আলামিন, সদস্য মোঃ মাহবুব ঢালী, মোঃ সুমন ঢালী, মোঃ কাউসার, কাজী সোহাগ, মোঃ সালাম,মোঃ রানা,মোঃ তানিম, মোঃ শামীম, মোঃ পিয়েল।

গোয়ালবন্দ সমাজ উন্নয়ন সংসদ উপদেষ্টা পরিষদের মো. হোসেন ও কবির প্রধান বলেন, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়াতে তিন মাসের একটি আহ্বায়ক কমিটি করে দেওয়া হয়েছিল। পরে সেই কমিটির দ্বরায় আমরা কোন আশার আলো দেখতে না পাওয়া এ কমিটির মেয়াদও শেষ হয়ে যায়। পরে সকল উপদেষ্টা পরিষদ গণদের পরামর্শে এম, সাইফ উল্লাহ বাদল সাহেব এর নির্দেশ মোতাবেক আমরা নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করি। এ আহ্বয়ক কমিটির মধ্য অনেকেই আছেন পুরাতন ও নতুন সবাই যুবক। তারা এসমাজকে নিয়ে ভালো কাজ করবে এবং এই ক্লাবের ঐতিহ্যকে বজায় রেখে সমাজের উন্নয়নে কাজ করবে সেই আশায় প্রত্যাশা করছি।

নবগঠিত কমিটির আহ্বায়ক সৈকত হাসান ইকবাল ও সদস্য সচিব আলামিন বলেন, আমাদের এ সংসদের সকল উপদেষ্টা গণ বিচক্ষণ ও বয়োজ্যষ্ঠ তাদের সম্মাণ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা তরুন যুবক এ সমাজকে একটি সুশীল সমাজ গরে তুলতে আমরা বদ্ধপরিকর থাকব।তাই আমাদের মাধ্যমে একটি সুন্দর সুশীল সমাজ গড়ে তুলতে আমাদের যা যা করণীয় আমরা তাই করার চেষ্টা করব। শুধু আপনারা আমাদের পাশে থেকে দোয়া করবেন।

FacebookWhatsAppMessengerShare

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট