1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আপত্তিকর অবস্থায় রূপগঞ্জ থানার এসআই আটক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

আপত্তিকর অবস্থায় রূপগঞ্জ থানার এসআই আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোল্লাকে আটক করেছেন স্থানীয়রা। রবিবার (১৮ আগস্ট) বিকেলে রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এসআই মিরাজ মোল্লা এক নারীকে নিয়ে তার ভাড়া নেওয়া ঘরে সময় কাটাচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে এসআই মিরাজ মোল্লা এবং ওই নারীকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি রূপগঞ্জ থানায় জানানো হলে পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করেন।

এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক জোবায়ের হোসেন গণমাধ্যমকে বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা ওই নারীকে নিজ বাসায় নিয়ে যান এসআই মিরাজ মোল্লা। পরে এলাকাবাসী তাদের আটক করে পুলিশকে খবর দিলে উদ্ধার করে তাদের থানায় আনা হয়েছে। এ বিষয়টি তদন্তাধীন। ওই কর্মকর্তাকে আপাতত পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বাকিটা এসপি স্যার দেখবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট