1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসা হবে বিনামূল্যে ও আলাদা ইউনিটে - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

সরকারি হাসপাতালে আন্দোলনে আহতদের চিকিৎসা হবে বিনামূল্যে ও আলাদা ইউনিটে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র-জনতার চিকিৎসার ব্যয় সরকার বহন করবে ও সেবা সুনিশ্চিত করতে হাসপাতালে আলাদা বিশেষ ইউনিট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে বৈঠক হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। ছাত্র-জনতার চিকিৎসা সেবা সুনিশ্চিত করার লক্ষে আয়োজিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবীর, উপপরিচালক তানভীর আহমেদ চৌধুরী ও মুহাম্মদ নূরুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান, সহকারী পরিচালক মো. আশরাফুল আলম, সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

বৈঠকে আহত ছাত্র-জনতার চিকিৎসা সুনিশ্চিত করতে স্পেশালাইজড ডেডিকেটেড কেয়ার ইউনিট করাসহ কয়েকটি বিষয় নির্ধারণ করা হয়। তারা বলেন, আহত ছাত্র-জনতা নানাভাবে আহত হয়েছেন এবং তাঁদের অনেকেরই অস্ত্রোপচার হয়েছে। তাই তাঁদের অস্ত্রোপচার–পরবর্তী সংক্রমণের প্রবল ঝুঁকি রয়েছে। এ কারণে স্পেশালাইজড বিভাগে চিকিৎসক নার্স এবং রোগীর বৈধ প্রতিনিধি ছাড়া অন্য কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এসব ইউনিটে সংশ্লিষ্ট হাসপাতালের পরিচালক সার্বক্ষণিক নজরদারি করবেন। স্পেশালাইজড ইউনিটগুলোতে রোগীর স্বজন বা বৈধ প্রতিনিধি পরিচালকের অনুমতি ছাড়া প্রবেশ করা থেকে বিরত থাকবেন। এটি সংক্রমণ নিয়ন্ত্রণের জন্য অতি জরুরি।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের যাবতীয় চিকিৎসা ব্যয় সরকার বহন করবে। একই দিন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন, সরকারি হাসপাতালে তাদের বিনা মূল্যে চিকিৎসাসহ যাবতীয় চিকিৎসা ব্যয় বহন করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট