1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেয়র আইভীকে অধ্যাপক মামুন ‘ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ফুল দিয়েছেন, ধিক্কার জানাই’ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

মেয়র আইভীকে অধ্যাপক মামুন ‘ছাত্র জনতার রক্তের উপর দিয়ে ফুল দিয়েছেন, ধিক্কার জানাই’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, নারায়ণগঞ্জের মেয়র, বিনা ভোটে নির্বাচিত মেয়র আইভী গতকাল ১০-১২ জন লোক নিয়ে শেখ মুজিবের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আপনাকে বলতে চাই ছাত্র জনতার রক্ত এখন শুকায়নি। রাজপথ থাকা ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আপনি ছবিতে ফুল দিয়ে কি বুঝাতে চান? আমরা আপনার এই পদক্ষেপকে ধিক্কার জানাই।

শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সৌদি-বাংলা শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নতুন অন্তবর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই ওই অবৈধ সরকারের আমলে যত অবৈধ জনপ্রতিনিধি রয়েছে তাদের প্রত্যেককে বরখাস্ত করুন। তারা জনগণের ভোটে নয় একতরফায় জনপ্রতিনিধি হয়েছেন।

সমাবেশে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান ফারহানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি‘র ১ নং ওয়ার্ড সভাপতি গাজী মনির, নং ওয়ার্ড সভাপতি২ জাহাঙ্গীর হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শ্যামল, ৬ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি বাবুল প্রধান, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, – ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ৮ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম প্রধান, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক লুৎফর রহমান খোকা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. শাহ-আলম মানিক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আহবায়ক সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা হারুন মাস্টার, মিন্না, কামাল ভুইয়া, গুলজার, মোজাম্মেল, মোস্তাফিজুর রহমান শাহিন, আলাউদ্দিন, সালাউদ্দিন, কাওসার, জামাল, আজাদ, সুজনসহ যুবদল, সেচ্ছাসেবক দল, তাঁতীদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট