1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘ত্বকী হত্যা’র বিচার চাইলেন অধ্যাপক মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

‘ত্বকী হত্যা’র বিচার চাইলেন অধ্যাপক মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ ত্বকী হত্যার বিচার চেয়েছেন। শুক্রবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় সৌদি-বাংলা শপিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায়, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজিত এক সমাবেশে তিনি ওই হত্যার বিচার চায়।

অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জে অনেক হত্যা হয়েছে ত্বকীসহ অনেক হত্যা। শিল্প নগরী হিসেবে পরিচিত এই নারায়ণগঞ্জকে যারা কলঙ্কিত করেছেন। তাদের বিচার বাংলার মাটিতে হতে হবে। মেধাবী ছাত্র ত্বকী হত্যাকাণ্ড ও সাত খুনের জড়িতদের বিচার এই দেশেই আমরা দেখতে চাই। খুনিদের ঠিকানা বাংলাদেশ হবে না।

সমাবেশে ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি উকিল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মেহেদী হাসান ফারহানের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপি‘র ১ নং ওয়ার্ড সভাপতি গাজী মনির, নং ওয়ার্ড সভাপতি২ জাহাঙ্গীর হোসেন, ৩ নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন, ৪নং ওয়ার্ড সভাপতি শ্যামল, ৬ নং ওয়ার্ড সভাপতি মনির হোসেন, ৭ নং ওয়ার্ড সভাপতি মোশাররফ হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি শামসুদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি বাবুল প্রধান, ১০ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক লিয়াকত আলী লেকু, – ৭ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ৮ নং ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম প্রধান, ৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, নারায়ণগঞ্জ জেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক লুৎফর রহমান খোকা, সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. শাহ-আলম মানিক, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি আহবায়ক সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিএনপি নেতা হারুন মাস্টার, মিন্না, কামাল ভুইয়া, গুলজার, মোজাম্মেল, মোস্তাফিজুর রহমান শাহিন, আলাউদ্দিন, সালাউদ্দিন, কাওসার, জামাল, আজাদ, সুজনসহ যুবদল, সেচ্ছাসেবক দল, তাঁতীদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট