1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনা ও আঃ লীগের নৈরাজ্যের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করেছে জাকির খান মুক্তি পরিষদ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

শেখ হাসিনা ও আঃ লীগের নৈরাজ্যের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করেছে জাকির খান মুক্তি পরিষদ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ শেখ হাসিনা ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও অবস্থান কর্মসূচি পালন করেছে জাকির খান মুক্তি পরিষদ। বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকেই শহরের ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে সহ শহরের বিভিন্ন পয়েন্টে এ অবস্থান কর্মসূচি পালন করে জাকির খান মুক্তি পরিষদ।। কেন্দ্র ঘোষিত দুই দিনের অবস্থান কর্মসূচির মধ্যে এটি ছিলো তাদের দ্বিতীয় দিন অর্থ্যাৎ শেষ দিনের কর্মসূচি।
এদিন অবস্থান কর্মসূচির পাশাপাশি শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিলও করে ‘জাকির খান মুক্তি পরিষদ’র নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে শেখ হাসিনার বিচার দাবিসহ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। তাদের শ্লোগানে শ্লোগানে প্রকম্পতি হয়ে ওঠে শহর। পরে তারা শহরে বিভিন্ন পয়েন্টে অবস্থান করে। এসব পয়েন্টে মধ্যে উল্লেখযোগ্য পয়েন্ট হলো, মন্ডলপাড়া, বাস স্ট্যান্ড, বন্দর খেয়াঘাট, ডিআইটি ইত্যাদি।
জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, অ্যাডভোকেট রাজীব মন্ডল, লিমন ভূঁইয়া, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাঞ্চন আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা শুক্কুর আলী বেপারী, মো: কালাম, মো: কাইয়ূম ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট