1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শেখ হাসিনার ফাঁসির দাবীতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

শেখ হাসিনার ফাঁসির দাবীতে ফতুল্লা বিএনপির বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শেখ হাসিনার ফাঁসির দাবীতে ফতুল্লা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা ডিআইটি মাঠ থেকে এই বিক্ষোভ শুরু হয়।
এসময় ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, খুনি শেখ হাসিনাকে এ দেশে এনে বিচারের মাধ্যমে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে হবে। তিনি বলেন, কোন ভাই, কোন নেতা কি বল্ল তা দেখার সময় নেই, যারা রাজপথে থেকেছে, আন্দোলন সংগ্রাম করেছে তাদের মূল্যায় করা হবে।
থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী বলেন, এদের বাতাসে লাশের গন্ধ ভেসে বেড়াচ্ছে। খুনি হাসিনার ফাঁসি না হলে স্বৈরাচার পতন আন্দোলনে যেসব ছাত্র-জনতা প্রাণ দিয়েছে, সেসব আত্মাগুলো শান্তি পাবে না। শেখ হাসিনাকে এদেশে এনে তার এবং দোসরদের ফাঁসির দাবী জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আঃ খালেক টিপু, কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাদবর,ফতুল্লা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী,ফতুল্লা ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুসলিম আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট