1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেবার হুমকি বিএনপি নেতা টিপুর - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

মেয়র আইভীর বাড়ির ইট খুলে নেবার হুমকি বিএনপি নেতা টিপুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ‘বাড়ির ইট খুলে নেবার’ হুমকি দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু৷

বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির এক কর্মসূচিতে বক্তব্য প্রদানের সময় তিনি এ হুমকি দেন৷

এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানও উপস্থিত ছিলেন৷

সিটি মেয়রের নাম উল্লেখ করে টিপু বলেন, “সব পালিয়ে গিয়েছে, আর আপনি দেওভোগে এখনও বসে আছেন৷ আমরা যদি নির্দেশ দেই তাহলে আপনার ওই হোয়াইট হাউজের (নগরীর দেওভোগে সাদা রঙের আইভীর পৈত্রিক বাড়ি) একটি ইটও থাকবে না। অতএব আপনি সাবধান হয়ে যান। আপনি আর এক পাও আগাবেন না।’

মেয়র আইভী বিএনপির কার্যালয় দখল করেছেন বলে অভিযোগ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘আপনি বিএনপির অফিস দখল করেছেন। কোটি টাকা আত্মসাৎ করেছেন। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশনের নামে অনেক দুর্নীতি করেছেন। আমরা চাই না বাংলাদেশের সুষ্ঠু ধারার নির্বাচনের আগে কোন সন্ত্রাসী, খুনি হাসিনার প্রেতাত্মা এদেশে থাকুক।’

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে ‘খুনি’ আখ্যায়িত করে টিপু বলেন, ‘আমরা শান্তিতে থাকতে চাই। নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশের মানুষদের শান্তিতে ঘুমাতে দেন। এই দেশে হিন্দু-মুসলিম দাঙ্গা লাগাতে চেষ্টা করবেন না।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট