1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তুলতে চাই: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

সন্ত্রাসমুক্ত নগরী গড়ে তুলতে চাই: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জকে সন্ত্রানমুক্ত নগরী হিসেবে গড়তে চান বলে আশাবাদ ব্যক্ত করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘যারা লাফাচ্ছেন, ১৫ আগষ্ট রাস্তায় নামবেন। ভুলে যান। আপনাদের জায়গা হবে কারাগারে। এ নারায়ণগঞ্জকে আমরা সন্ত্রাসমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। নারায়ণগঞ্জে গত পনেরো বছর এক ধরনের আওয়ামী লীগ আছে, তাদের ওপর আমাদের কোন রাগ নাই। তবে যারা লুটপাট করেছে, তাদের রক্ষা নেই।’

বুধবার (১৪ আগষ্ট) শহরের মিশনপাড়ায় বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়ে সাখাওয়াত আরও বলেন, ‘এই সরকারের প্রতি সারা বাংলাদেশের মানুষের আস্থা আছে। আপনারা এই সন্ত্রাস দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে বিচার করবেন। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচার হয় না, সাগর রুনির হত্যার বিচার হয় না। এসকল হত্যার বিচার করতে হবে। নারায়ণগঞ্জের মানুষ জানে কারা ত্বকীকে হত্যা করেছে। ওদের গ্রেপ্তার করে অবিলম্বে বিচার করুন।’

তিনি বলেন, ‘গত ৪ তারিখ থেকে শামীম ওসমান ও তার সন্ত্রাসী বাহিনী নারায়ণগঞ্জ ক্লাবকে ক্যান্টনমেন্ট হিসেবে ব্যাবহার করেছে। সারা নারায়ণগঞ্জ তারা অস্ত্র নিয়ে কীভাবে দাপিয়ে বেড়িয়েছে তা এ শহরের মানুষ জানে। তারা চোখে দেখেছে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, সকল হত্যার জন্য শামীম ওসমান, সেলিম ওসমানসহ তাদের দোসরদের হত্যার জন্য কাঠগড়ায় দাঁড় করানো হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সাত খুনের বড় বড় প্রভাবশালীদের বিচার করিয়েছি। ছাত্র জনতার হত্যার জন্য যারা খুনী তাদের বলতে চাই। আপনাদের হাতে রক্তের গন্ধ, এ রক্ত এদেশের সাধারণ মানুষের। আপনারা এদেশের মানুষকে চেনেন না। প্রতিটি হত্যার জন্য আপনাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

‘প্রশাসনের সকলে খারাপ লোক না। অনেকে বাধ্য হয়ে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আমরা চাই প্রশাসন মাঠে নেমে আবারও জনগণের জন্য কাজ করবে। স্বৈরাচারের পক্ষে কেউ অবস্থান নিলে তাদের রক্ষা হবে না’, যোগ করেন বিএনপির এই নেতা।

মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ টিপুর সঞ্চালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্যসচিব শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা, সদস্যসচিব মমিনুর রহমান বাবু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট