1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে-রিয়াদ চৌধুরী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে-রিয়াদ চৌধুরী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফ্যাসিষ্ট শেখ হাসিনা কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং খুনি হাসিনা সহ তার খুনি দোসরদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকাল ১১টায় ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে থানা বিএনপি ও অঙ্গসংগঠন।

এসময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে তার দোসররা দেশের নিরীহ ছাত্র-জনতাকে পাখির মতো গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। এখন সারা দেশে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিচারের আশ্বাসের দেশবাসী আশ্বস্ত হয়েছে। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে আহত সকলের বিনা খরচে চিকিৎসা দেয়ার ঘোষণা দিয়েছেন। বিষয়টিকে দেশবাসী ইতিবাচকভাবে নিয়েছেন। আমরা অবিলম্বে গণখুনি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। আমরা আশাবাদী যে, গুম-খুনের রানী গণখুনি শেখ হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোঃ চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহআলম পাটোয়ারী, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, যুবনেতা জুয়েল আরমান, নাঈম, সৈকত রাজ, রুবেল চৌধুরী, সুমন আহম্মেদ, মনির হোসেন ও মাকসুদ মাসুম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট