1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হাসিনা দেশে ফিরলে ছাত্রদের সাথে বেঈমানী হবে-রনি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

হাসিনা দেশে ফিরলে ছাত্রদের সাথে বেঈমানী হবে-রনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেছেন, খুনি হাসিনাকে বাংলাদেশে আনার জন্য এম শাখাওয়াত হোসেন খান বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপিকে ধ্বংস করার জন্য, আবার আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পদার্পণ করাতে চায়। যদি শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে নামে, তাহলে আন্দোলনে হাজার হাজার ছাত্রদের সাথে, নিহত ছাত্রদের সাথে বেঈমানি করা হবে। আমরা এটা হতে দিতে পারি না।

সোমবার (১২ আগস্ট) দিবাগত মধ্যরাতে ফতুল্লায় জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিলে এ কথা বলেন তিনি। এতে জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। নারায়ণগঞ্জ-পাগলা পুরাতন সড়কে বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন এর পদত্যাগের দাবি জানান।

এসময় মশিউর রহমান রনি বলেন, যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক ফোটা রক্ত থাকবে ততদিন পর্যন্ত আমরা এটা হতে দিতে পারি না। নারায়ণগঞ্জ জেলা যুবদল ও বিএনপি সেটা হতে দিতে পারেনা। আমরা বলতে চাই, এম সাখাওয়াত হোসেনকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। তাকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে হবে। এম সাখাওয়াতকে বিতাড়িত করার জন্য ছাত্র-ছাত্রীরা রাজপথে নেমে এসেছে। যেমনটি শেখ হাসিনাকে প্রতিহত করার জন্য তারা নেমে এসেছিল। আমরা সকল মানুষদের সাক্ষাৎকে বিতাড়িত করার জন্য রাজপথে নামার জন্য আহ্বান জানাচ্ছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট