1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ওয়াজ শুনে শুধরাবে না তাদের আইনের আওতায় আনতে হবে আব্দুল আউয়াল-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন

ওয়াজ শুনে শুধরাবে না তাদের আইনের আওতায় আনতে হবে আব্দুল আউয়াল-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার ( ১২ আগষ্ট ) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভায়
আব্দুল আউয়াল বলেন, একদল আসে একদল চলে যায়। এটা পৃথিবীর নিয়ম। অন্যান্য দেশের নিয়ম এমনটাই। আর আমাদের দেশে নতুন কেউ আসলে তারা মনে করে কিভাবে আগের দায়িত্বশীলদের নিপিরণ করা যায়। তাই শান্তি প্রতিষ্ঠা হয়না।
আমরা ওয়াজ করি, সেখানে অল্প লোক। কিন্তু বাহিরে সংখ্যাটা বেশি। যারা ওয়াজ শুনে শুধরাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরো বলেন, ওমুক মন্দিরে হামলা হয়েছে, এটা ইনকোয়ারী ছাড়া কোন পদক্ষেপ নেয়া যাবেবে না। যদি মিথ্যা হয় তাদের বিরুদ্ধে বিচার আওতায় আনতে হবে। মিম্বরে বসেও কথা বলতে পারি নি, বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়েছে। ওলামায় কেরামরা সব সময় নির্যাতিত হয়েছে, আল্লাহ পাক আমাদের হেফাজত করবেন।

মাওলানা ফেরদাউসুর রহমান বলেন, ইমাম সাহেবকে কাজে লাগাতে পারেন। রাস্ট্রের এই ক্লান্তিলগ্নে নিজের টাকা পয়সা খরচ করে পাহাড়া দিচ্ছে, যদি রাস্ট্রের কোন কাজে চান তাদের দায়িত্ব দিতে পারেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এর সভাপতিত্বে ও হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর আল্লামা আবদুল আউয়াল, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা বশির উল্লাহ, সহ-সভাপতি মাওলানা আবদুল কাদির, হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুফতী হারুন অর রশিদ, মাওলানা কামাল উদ্দিন দায়েমী, জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লা, বন্দর থানার হাফেজ কবীর হোসেন, সোনারগাঁও থানার সভাপতি আবু বক্কর সিদ্দিক সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট