1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে ৭ থানায় কার্যক্রম শুরু, সহযোগিতায় সেনাবাহিনী-আনসার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

না.গঞ্জে ৭ থানায় কার্যক্রম শুরু, সহযোগিতায় সেনাবাহিনী-আনসার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার ৭ টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। থানায় পুলিশের পাশাপাশি দায়িত্বে আছে সেনা বাহিনী ও আনসার সদস্যরা। প্রাথমিকভাবে থানার রোটা তৈরি থেকে শুরু করে জিডি নেয়ার কাজ শুরু হয়েছে বলে নিয়েছেন পুলিশ সদস্যরা।

জানা গেছে, জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা, বন্দর থানা, সোনারগাঁ থানা, রূপগঞ্জ থানা ও আড়াইহাজার থানায় এ কায্যক্রম শুরু হয়েছে। সেই সাথে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর থেকে নগরীর চাষাঢ়া ও দুই নং রেল গেইট এবং পঞ্চবটি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন পুলিশ সদস্যরা। ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাও মারমা জানান, জেলার সাতটি থানাতে সীমিত আকারে কার্যক্রম শুরু হয়েছে। থানাতে পুলিশ কর্মকর্তারা নাগরিক সেবা প্রদানে কাজ করছেন।

ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নাজমুল হোসেন জানান, পুলিশ সুপারের নিদের্শে ট্রাফিক পুলিশের সদস্যরা মাঠে নেমেছেন। আজ ৬ জন ট্রাফিক ইন্সপেক্টর এর নেতৃত্বে নগরীর চাষাঢ়া, দুই নং রেল গেইট এলাকা ও পঞ্চবটি এ তিনটি গুরুত্বপূর্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ধীরে ধীরে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট