1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার দিলেন ফতুল্লা থানা বিএনপির নেতবৃন্দ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার দিলেন ফতুল্লা থানা বিএনপির নেতবৃন্দ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সড়কে ট্রাফিকের দায়িত্ব পালনরত শিক্ষার্থীসহ অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করেছে ফতুল্লা থানা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১২আগস্ট) দুপুরে ফতুল্লার পঞ্চবটিতে ট্রাফিকের দায়িত্বরত শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এর আগে, সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফতুল্লা থানার বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় বিএনপি নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

খাবার বিতরণ করাকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম টিটু সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, ফতুল্লা থানা বিএনপি’র কোষাধ্যক্ষ ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম মাতবর, ফতুল্লা থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, সহ যুগ্ন সম্পাদক আনিসুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিন আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট